বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ জানুয়ারি

১৪ জানুয়ারি ২০২০, ০৭:৫০ PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির ৮ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি। গত ৬ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আলী রায়হান সরকার।

নির্বাচন কমিশনার জানান, ১১ থেকে ১২ জানুয়ারি মনোনয়নপত্র উত্তোলণ এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা ১৪ জানুয়ারি পর্যন্ত সময় ছিলো। একই দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং প্রাথমিকভাবে নির্বাচিত (যদি থাকে) প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন হবে।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬