ছাত্রলীগের লিডারশীপ ওরিয়েন্টেশনের ফরম বিতরণ শুরু

১৪ জানুয়ারি ২০২০, ০৭:৪৯ PM
‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমের ফরম দিচ্ছেন জয় ও লেখক

‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমের ফরম দিচ্ছেন জয় ও লেখক © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের ‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ কার্যক্রমের ফরম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ের তৃতীয় তলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিতরণ শুরু হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থেকে এ ফরম রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেন।

ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন ও উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মেসকাত হোসাইন ‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনা করবেন।

উল্লেখ্য, রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। এ ‘লিডারশীপ ওরিয়েন্টেশন’ শীর্ষক কার্যক্রম প্রতি সপ্তাহে ২ দিন চলবে।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬