ঢাকা সিটি নির্বাচনের প্রচারে ছাত্রলীগ: দক্ষিণে জয়, উত্তরে লেখক  

১৪ জানুয়ারি ২০২০, ১২:০৩ PM

© টিডিসি ফটো

আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে নেতাকর্মীদের নিয়ে ‘ওয়ার্ডভিত্তিক টিম’ গঠন করছে ক্ষমতাসীন দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ। ঢাকা দক্ষিণে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও ঢাকা উত্তরে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী এসব টিমের মধ্যে সমন্বয় করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে মেয়র এবং কাউন্সিলরদের পক্ষে প্রচারণায় অংশ নেবেন।

এ বিষয়ে লেখক ভট্টাচার্য বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগ মাঠে থাকবে। এজন্য দুয়েক দিনের মধ্যে ওয়ার্ডভিত্তিক টিম গঠনের কাজ শেষ করব। আর নির্বাচনের এক সপ্তাহ আগে কেন্দ্রভিত্তিক মনিটরিং টিম গঠন করব। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা প্রত্যেক ভোটারের কাছে গিয়ে ভোট প্রার্থনা করবেন। আমরা ডোর টু ডোর যেতে চাই। 

এদিকে ঢাকা দক্ষিণে কেন্দ্রীয় সভাপতির তত্ত্বাবধানে ছাত্রলীগের নির্বাচনী কার্যক্রম নজরদারির দায়িত্বে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। জুবায়ের বলেন, নির্বাচন প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় খসড়া করা হয়েছে। বুধবারের মধ্যেই দক্ষিণের ওয়ার্ডভিত্তিক টিম গঠন করা হবে।

ঢাকা উত্তরে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে নির্বাচনী কার্যক্রম নজরদারি করছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। ইব্রাহিম বলেন, ঢাকার মহানগর উত্তর ছাত্রলীগের থানা ও কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ৫৪টি ওয়ার্ডে টিম গঠন করেছি।

যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬