আ’লীগ সমর্থিত প্রার্থীকে হত্যার হুমকি

১৩ জানুয়ারি ২০২০, ১০:০২ PM

© ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই প্রার্থী। এ ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম আশরাফ তালুকদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, দলীয় সমর্থিত মেয়র, কাউন্সিলর (গোলাম আশরাফ তালুকদার নির্বাচনী প্রচারণা) ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় দীপন আলী খান নামে এক ব্যক্তি বাধা ও হত্যার হুমকি দেন। রোববার রাতে নির্বাচনী পোস্টার লাগানোর সময় বিদ্রোহী প্রার্থীর কয়েকজন সমর্থক মাতাল অবস্থায় কর্মীদের গালিগালাজ ও ভয়ভীতি দেখায় ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দীপন আলী খান। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। উনি আমার এলাকার বড় ভাই। আমি এমন কোন কাজ করিনি।

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬