প্রতীকি ছবি © ফাইল ফটো
আধিপত্য বিস্তারেকে কেন্দ্র করে নোয়াখালী বেগমগঞ্জের আমানুল্যাহপুর গ্রামে ছাত্রলীগ-যুবলীগ ও শিবির মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় শিবিরের হামলায় যুব ও ছাত্রলীগের দুই নেতা জখম হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
রবিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ইউনিয়ন যুবলীগ সদস্য বঙ্গ মুন্সি (৩০) ও ইউনিয়ন ছাত্রলীগ সদস্য রাকিব হোসেনকে (২০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হিরণকে শিবির কর্মীরা আটকে রেখেছে এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। এসময় তাদের সাথে শিবির কর্মীদের সংঘর্ষ হয়। শিবিরের হামলায় কয়েকজন যুব ও ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন।
বেগমঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শিবিরের লোকজন হামলা করেছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।