তাপসের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ

১২ জানুয়ারি ২০২০, ০৫:১৩ PM
নির্বাচনী প্রচারণায় তাপস

নির্বাচনী প্রচারণায় তাপস © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস তার গণসংযোগে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন। শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডে তার গণসংযোগে হামলা হয়েছে বলে জানান তিনি। এ জন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের দায়ী করেন ফজলে নূর তাপস।

রোববার সকালে রাজধানীর শান্তিনগর বাজার, মালিবাগ ও চামেলীবাগ এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।এ সময় তার সঙ্গে ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ এনামুল হক আবুল ও ১৩, ১৯ ও ২০নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ রোকসানা ইসলাম চামেলী।

শেখ ফজলে নূর তাপস গণসংযোগ শেষে অভিযোগ করেন, মতিঝিলে শনিবার তার গণসংযোগে বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের নেতাকর্মীরা তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আমি বিএনপির মনোনীত প্রার্থী ইশরাকের বাসায় গেছি, সেখানে সবার সঙ্গে দেখা করেছি এবং ভোট ও দোয়া চেয়েছি।

আমি সেখান থেকে চলে আসার পর আমার নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে।এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সম্প্রীতির রাজনীতি চাই, পরিবর্তনের রাজনীতি চাই। আমরা একটি সুন্দর সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দিতে চাই। এর আগে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের গণসংযোগ কেন্দ্র করে শান্তিনগর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬