মজনুকে নিয়ে ‘জজ মিয়া’ নাটক সাজানোর চেষ্টা: মান্না

১১ জানুয়ারি ২০২০, ০৪:১৪ PM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে সরকার জজ মিয়ার কাহিনী তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মজনুর পক্ষে একজন মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করা অস্বাভাবিক। ধর্ষণের অপরাধে একজন দুর্বল, রোগা ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।

মান্না বলেন, একজন রোগা ব্যক্তি একজন মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করতে পারে না। তাকে রোধ করা একজন মেয়ের পক্ষে অসম্ভব নয়। অথচ সেই রোগা ব্যক্তিকে ধর্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সনাক্ত করেছে বলে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের একজন শিক্ষক জবানবন্দি দিয়েছেন। অথচ অন্য কোনো দলের শিক্ষক, ডাকসু ভিপিসহ কাউকে ধর্ষিতা ছাত্রীর সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না।

মান্না আরও বলেন, আমরা কেউ নিরাপদে নেই, সরকার কোন নাটক কোন সময় ঘটাচ্ছে তা একটি চিন্তার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রীর ধর্ষণের ঘটনা ঘটলেও ছাত্রলীগ কখনও এগিয়ে আসে না, অথচ ডাকসু ভিপি নুরুকে মারধোরের পর সেই ছাত্রলীগ সকাল বেলা ধর্ষণের প্রতিবাদে মিছিল বের করে। ছাত্র রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা চলছে। ভিপি নুরের ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতে নতুন করে জজ মিয়ার ঘটনা তৈরি করার চেষ্টা করা হলে আমরা তা মেনে নেব না।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফন্টের প্রধান ড. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজোস কত বেতন পান
  • ১৪ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন…
  • ১৪ এপ্রিল ২০২৬
যে বক্তব্যের পর সাধারণ হাসপাতালে পাঠানো হল ঢামেক সহযোগী অধ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • ১৪ এপ্রিল ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • ১৪ এপ্রিল ২০২৬