ইসি মেরুদণ্ডহীন ও নখদন্তহীন বাঘ: ইশরাক হোসেন

১০ জানুয়ারি ২০২০, ০১:৫১ PM

© টিডিসি ফটো

নির্বাচন কমিশনকে (ইসি) মেরুদণ্ডহীন ও নখদন্তহীন বাঘ বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর গোপীবাগে তিনি এসব কথা বলেন।

সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে এ মন্তব্য করেন তিনি। আগামী ৩০ জানুয়ারি ডিএসসিসি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইশরাক বলেন, তিনদিন আগে ইসিতে লিখিতভাবে অভিযোগ দিয়েছি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে। ইসি কোনো পদক্ষেপ নেয়নি, কালবিলম্ব করছে। তিনি বলেন, ‘তাদের অবস্থা আমরা বুঝি, তাদের সেই ক্ষমতা নেই। এ নিয়ে আমরা বিচলিত নই, পরোয়াও করি না। আচরণবিধি মেনে চলছি আমরা।’

এসময় আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব তাদের মিডিয়ায় কথা বলার অজুহাত। প্রচারণা করছেন, ঘরোয়া বৈঠকেও অংশ নিচ্ছেন। আমাদের কাছে সব তথ্য আছে। এক শহরে বাস করি, ভিনগ্রহে বাস করি না আমরা।’

ইশরাক হোসেন বলেন, ‘বাবা (সাদেক হোসেন খোকা) বেঁচে থাকলে আমার জন্য নিশ্চয়ই গর্ববোধ করতেন। ৩৫ বছর বিএনপির রাজনীতি করেছেন তিনি। ১৯৯১ সালে প্রথম ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। সেই প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। দলের প্রত্যাশা পূরণ করবো। আমার বাবা, দেশবাসী ও আমার জন্য দোয়া করবেন।’

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬