দুস্থ রোগীদের ২৫৩ ব্যাগ রক্ত দিল ছাত্রলীগ

০৮ জানুয়ারি ২০২০, ০৯:৫৭ PM

© টিডিসি ফটো

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২ বছরে পদার্পণ করেছে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি। পূর্বঘোষণা অনুযায়ী ৩ দিনের কর্মসূচি পালন করেছে তারা। এসব কর্মসূচিতে নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৮ জানুয়ারি) দুস্থ রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। এদিন সংগঠনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন। এসময় ২৫৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়, যা ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালের গরিব, অসহায় ও দুস্থ রোগীদের জন্য প্রদান করা হবে।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল।

শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রক্ত দিয়ে এ কর্মসূচি শুরু করেন। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রক্ত দিয়ে এ কর্মসূচি শুরু করেন

কর্মসূচির উদ্বোধন করে স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল বলেন, আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে ছাত্রলীগ। দেশের যেকোনো পরিস্থিতিতে এ সংগঠনের নেতা-কর্মীরা গরিব ও অসহায় রোগীদের জন্য নিজের শরীরের রক্ত দান করে আসছে। ছাত্রলীগের এ মহতী উদ্যোগে দেশ ও জাতি উপকৃত হচ্ছে।

এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশের যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আর্তমানবতার সেবায় নিজের শরীরের রক্ত দান করে আসছেন। বছরে দুই থেকে তিনবার আমরা এ ধরনের কর্মসূচি পালন করে থাকি।

এছাড়াও রক্তদান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ এবং সম্মিলিত বেসরকারি ইউনিট ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালনে সহযোগিতা করেন।

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬