ড্রোন পাঠিয়ে আমাকেও নিশানা করতে পারে যুক্তরাষ্ট্র: মাহাথির

০৭ জানুয়ারি ২০২০, ০৬:৪২ PM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার এটাই উপযুক্ত সময়। আমরা এখন আর নিরাপদ নই। যদি কাউকে অপমান করেন বা কারো ব্যাপারে কোনও কিছু বলেন, যেটা তার পছন্দ নয়; তাহলে ওই ব্যক্তিকে হত্যার জন্য অন্য দেশ থেকে একটি ড্রোন পাঠিয়ে দেন। আমার ওপরও এই ড্রোন আঘাত হানতে পারে।

মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া জেনারেল সোলেইমানির ওপর মার্কিন ড্রোন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বাইরের হুমকির জন্য নিজেদের রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সশস্ত্র বিদেশি শাখার জনপ্রিয় প্রধান ছিলেন মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলেইমানি। গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় ইরানি এই জেনারেলের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন-তেহরানের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে, মঙ্গলবার জেনারেল কাসেম সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। ইরানি এই জেনারেলের নিজ শহর কেরমানে দাফনের আগে অনুষ্ঠিত জানাজার সময় পদদলনের ঘটনা ঘটে। পদদলনের এই ঘটনার পর তার দাফন স্থগিত রাখা হয়েছে।

সূত্র : প্রেস টিভি, রয়টার্স।

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬