হাসপাতালে ভর্তি নানক

০৬ জানুয়ারি ২০২০, ০২:১৪ PM

© সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে এনজিওগ্রাম করে তার হার্টে দুইটি ব্লক পাওয়া যায়। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়। 

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের  সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজিস্ট ও সিসিইউ ইনচার্জ মাহবুবর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাহাঙ্গীর কবির নানকের হার্টে একটি ব্লক ধরা পড়েছে। ইতোমধ্যে একটি Coronary stent (হার্টের রিং) পরানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সভাপতিমন্ডলীর সদস্য হন নানক।

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬