ছাত্রকে কুপিয়ে হত্যায় প্রেমিকাসহ ৮ জন আটক

০৬ জানুয়ারি ২০২০, ১০:৫৪ AM

© সংগৃহীত

নাটোরের হালসা নবীনকৃষ্ণপুর গ্রামের শিক্ষার্থী কামরুলকে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যার ঘটনায় প্রেমিকা সোনিয়াসহ সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার হালসা নবীনকৃষ্ণপুর গ্রামের জৈনিক নুরুর বাঁশ ঝাড় থেকে কামরুলের মরদেহ উদ্ধারের পর অভিযান চালিয়ে প্রেমিকা সোনিয়াসহ আটজনকে আটক করে পুলিশ।

নাটোরস্থ রাজশাহী সাইন্স এন্ড টেকনলজির (আরএসটি) বিবিএ ছাত্র কামরুলকে গত শনিবার রাতে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রোববার রাত ৯টার দিকে বাড়ির অদূরের ওই বাঁশঝাড় থেকে কামরুলের বাম চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন।

নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে নিহত কামরুলের প্রেমিকা সোনিয়াসহ সন্দেহভাজন ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬