বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির অভিযোগ

০৫ জানুয়ারি ২০২০, ০৭:৪৮ PM
সংবাদ সম্মেলন করছে জেলা বিএনপি

সংবাদ সম্মেলন করছে জেলা বিএনপি © সংগৃহীত

বগুড়ায় ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

আজ রবিবার (৫ জানুয়ারি) বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জিএম সিরাজ এমপি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ খোকন পার্কে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ ঘটনায় পুলিশ উল্টো ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের নামে মামলা করে গ্রেফতার ও বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, ডাক্তার মামুনুর রশিদ মিঠুসহ আরও অনেকে।

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬