ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী

উচ্ছ্বসিত সাবেক-বর্তমানরা, হতাশায় তৃণমূল-পদবঞ্চিতরা

০৪ জানুয়ারি ২০২০, ০৮:০৬ PM

দেখতে দেখতে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ ৭২ বছরে পর্দাপন করেছে। ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যান প্রতিষ্ঠাবাষির্কী ও পুনর্মিলনী উপলক্ষে প্রথম বারের মত নানা দিকনির্দেশনা দিতে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে ছাত্রলীগ তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে পূর্ণ দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান খান জয় এবং লেখক লেখক ভট্টাচার্য। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীতে এ ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর আগে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ বর্তমানে ভারপ্রাপ্ত দিয়ে চলছে, তাই নেত্রী আপনি এটিকে ভারমুক্ত করে দিবেন। 

শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে দুপুর আড়াইটার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী শুরু হয়। এ সময় সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ও গত নির্বাচনে মৌলভীবাজার থেকে বিএনপির প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর।

এর আগে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে ছাত্রলীগের নির্দেশে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। নেয়া হয় নিরাপত্তাজনিত সকল প্রস্তুতি। 

বিজয় মিছিল নিয়ে স্যার এ এফ আর হলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি বলেন, আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই প্রথম আমাদের ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসছেন। তাই আমরা তার খুশিতে আনন্দ মিছিল করেছি। আমাদের আনন্দ উদ্দীপনা আগের বারের চেয়ে অনেক বেশি। কালকের দিনটি ছাত্রলীগের জন্য সবচেয়ে খুশির দিন। আমরা সেটাকে প্রস্তুত করার জন্য সকল প্রস্তুতি নিয়েছি।

তবে প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীর এ দিনটি ছাত্রলীগের সাবেক-বর্তমানের জন্য মহা আনন্দের হলেও বিষাদগ্রস্থ তৃণমূল ও পদবঞ্চিত নেতারা। জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০ (খ) ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর। জেলা শাখাকে উপরিউক্ত সময়ের মধ্যে নির্বাচিত কর্মকর্তাদের হাতে দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদনক্রমে ৯০ দিন সময় বৃদ্ধি করা যাবে। এই সময়ের মধ্যে সম্মেলন না হলে জেলা কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাহী সংসদ আহ্বায়ক বা এডহক কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা নিবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে আহ্বায়ক বা এডহক কমিটি বাতিল বলে গণ্য হবে এবং কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তবে জেলা শাখার কমিটির মেয়াদ ১ বছর হলেও ছাত্রলীগের ১০৮টি ইউনিট চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এর মধ্যে প্রায় ৩৭টি শাখার মেয়াদ শেষ হয়েছে প্রায় চার থেকে নয় বছর আগে ৭১টি চলছে পুরনোদের নিয়ে। অন্যদিকে অনেক উপজেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০-২২ বছর আগে। কিন্তু নেতার পর নেতা এসেছেন, কমিটির পর কমিটি হয়েছে তবুও পরিবর্তন হয়নি জেলা বা উপজেলা কমিটি। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে জেলাগুলো বা উপজেলাগুলো।

খবর নিয়ে জানা গেছে, অনেক জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের বয়সের মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। করেছেন বিয়ে-সাদি। বড় হয়েছে তার সন্তান তবুও তিনি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এসব কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে জেলার বা উপজেলার সাংগঠনিক পরিবেশ। নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে ইউনিটগুলি।

সর্বশেষ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের পর ২০১৮ সালের ৩১ জুলাই সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বনীকে দায়িত্ব দেওয়ার এক বছর পর ১৩ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আর কমিটি ঘোষণার পরপরই প্রশ্ন উঠে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়া ব্যক্তিদের নিয়ে।

অভিযোগ ওঠে কমিটিতে যোগ্যদের স্থান না দিয়ে বিতর্কিত এই কমিটিতে স্থান পেয়েছেন হত্যা-চেষ্টা মামলার আসামি, মাদকসেবী, বিএনপি-জামায়াত ও রাজাকার পরিবারের সন্তান, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত, সন্ত্রাস-চাঁদাবাজিতে যুক্ত, বিবাহিত, সংগঠনে নিষ্ক্রীয় এবং অছাত্ররাও। শোভন-রাব্বনীর পদত্যাগের পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদকে লেখক ভট্টাচার্যকে। জয়-লেখক দায়িত্ব নেওয়ার পর ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা এখন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

কারণ ছাত্রলীগে নতুন করে তৈরি হয়েছে জয়-লেখক কেন্দ্রিক গ্রুপ। ফলে পূর্বে যারা শোভন-রাব্বনী কেন্দ্রিক রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন তারা অনেকটাই রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন।

অন্যদিকে ছাত্রলীগের সবচেয়ে সক্রিয় শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবস্থা এখন অনেকটা নড়বড়ে। মধুর আড্ডায় এখন পূর্বের মতো প্রাণ চাঞ্চল্য দেখা যায় না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়া সত্যেও হয় ছাত্রলীগের প্রাণ খ্যাত ছাত্রলীগের ১৮ টি হল ইউনিটের কমিটি।

সর্বশেষ সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বে থাকাকালীন ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ইউনিটের কমিটি ঘোষণা হয়। যদিও হল কমিট না হওয়া ছাত্রলীগের গঠনতন্ত্রের স্পষ্ট অবমাননা।

তবে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে হল কমিটি দিতে পারেনি ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে গত ৩০ মে বিশ্ববিদ্যালয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়। কিন্তু এখন পর্যন্ত হল কমিটি গঠন করতে পারেননি ঢাবি ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। এছাড়াও কবে নাগাদ হল কমিটি দেয়া হবে তাও স্পষ্ট করেননি।

অন্যদিকে হলগুলোর কমিটির মেয়াদ শেষ হওয়া সত্যেও হল কমিটি না হওয়ায় এখনও হলের দায়িত্ব পালন করছেন মেয়াদোত্তীর্ণ সভাপতি-সাধারণ সম্পাদক। যাদের অনেকেই কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়ে একই সাথে হল ও কেন্দ্রতে দায়িত্ব পালন করছেন এতে হলগুলোতে কর্মীদের সঠিক দিক নির্দেশনা অভাবে ছাত্রলীগের কর্মসূচি পালনে সকল নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহন অনেকটা হ্রাস পেয়েছে। এদিকে হল কমিটি না হওয়া হতাশ হয়ে পড়ছেন হলে ছাত্রলীগের পদ প্রত্যাশিত নেতা-কর্মীরা। দিন যত অতিবাহিত হচ্ছে যারা দীর্ঘ মেয়াদী রাজনীতি করতে চান তারা ততো বেশি হতাশ হয়ে পড়ছেন। এর অন্যতম কারণ তাদের বয়স বৃদ্ধি পাচ্ছে যা তাদের ভবিষৎ রাজনীতির উপর ফেলতে পারে বড় ধরনের প্রভাব।

হল কমিটির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, আমরা মুজিব বর্ষের আগেই আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের হল ইউনিটের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে

তবে সংগঠনের নেতাকর্মীরা কমিটি না হওয়ার কারণ হিসাবে অভিযোগ করেছেন কেন্দ্রীয় কমিটির নেতাদের কমিটি নিয়ে গাফেলতিকে। তাদের মতে, যদি কেন্দ্রীয় নেতারা সঠিক সময়ে কমিটি দিত তাহলে ছাত্রলীগের মধ্যে নেতৃত্বশূন্য থাকত না। ছাত্রলীগকে বার বার বির্তকিত কর্মকান্ডে নিজেকে জড়াতো না । ঠিক সময়ে কমিটি না হওয়ার কারণে অনেক নেতা রাজনীতি ছেড়ে দিয়েছেন।

আবার অনেকে ছাত্রলীগের সাথে জড়িত থাকলেও নেই বয়স। যার কারণে তাকেও বাধ্য হয়ে ছাত্রলীগ ছাড়তে হচ্ছে। তবে যে পদ পদবীর আশা-ভরসা নিয়ে তারা ছাত্রলীগের রাজনীতি করেছে সেই পদপদবী তারা পায়নি। যার কারণে তারা হতাশ।

অন্যদিকে বর্তমান কমিটির বাইরে অনেকে রয়েছেন যারা সংগঠনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেও পাননি কোন পদ-পদবী। হয়েছেন পদবঞ্চিত। এর কারণ হিসাবে কেন্দ্রীয় নেতাদের স্বজনপ্রীতিকে উল্লেখ্য করেছেন। সংগঠনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেও পদ না পাওয়ার কারণে তাদের মধ্যে অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছেন। আবার অনেকে হতাশাগ্রস্থ হয়ে পরের কমিটির পদ-পদবীর আশায় রাজনীতি ধরে রেখেছেন। তবে কেন্দ্রীয় কমিটির এমন নেতিবাচক কর্মকান্ডের জন্য বার বার প্রশ্নবিদ্ধ হচ্ছে ছাত্রলীগ।

নেত্রকোনা জেলার তৃণমূল ছাত্রলীগ কর্মী ফজল মাহমুদ বলেন, নেত্রকোনায় সর্বশেষ কমিটি হয়েছে ২০১৪ সালে। এরপর আর কোন কমিটি হয় নাই। আমরা রাজনীতি করি ছাত্রলীগের জন্য কিন্তু কমিটি না হওয়ার কারণে আমাদের সঠিক পরিচয় দিতে পারি না। সভাপতি-সাধারণ সম্পাদকের বয়স বেশি হওয়ার কারণে তাদের সাথে আমাদের ঠিকমত সমন্বয় হয় না। রাজনীতির জন্য জীবনে চাকরি-বাকরি করি নাই। এখন কি হবে বুঝতে পারছি না। আমার জানা মতে, কমিটি নিয়ে ৯৯% তৃনমুল কর্মী হতাশ।

ছাত্রলীগের সার্বিক পরিস্থিতি নিয়ে সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব গ্রহন করেছি। তাই সংগঠনের সার্বিক পরিস্থিতি বুঝে উঠতে আমাদের একটু সময় লেগেছে। কিন্তু তারপরও আমরা নড়াইল জেলা কমিটি করেছি এবং চারটা অপূর্ণাঙ্গ কমিটিকে পূর্ণাঙ্গ করেছি।

সম্মেলন শেষ হওয়া চারটি ইউনিটের ব্যাপারে তিনি বলেন, যেহেতু এই কমিটিগুলো ভেঙ্গে দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাই আমরা চেষ্টা করছি ছাত্রলীগের প্রতিষ্ঠাবর্ষিকীর আগে এই শাখাগুলোর কমিটি দেওয়ার।

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬