সিটি নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে বিএনপি: তথ্যমন্ত্রী

০৪ জানুয়ারি ২০২০, ০৮:১১ PM

© ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চাইছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। তারা সব সময়ই নির্বাচনকে বিতর্কিত করতে এবং মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষেই নির্বাচনে অংশ নেয়।

শনিবার (০৩ জানুয়ারি) রাজধানীর তেজগাঁয়ে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চাইছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। তারা সব সময়ই নির্বাচনকে বিতর্কিত করতে এবং মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষেই নির্বাচনে অংশ নেয়।’

এ সময় বিএনপি’র একজন কাউন্সিলর প্রার্থীর গ্রেফতার সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘যদি বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোন দলের প্রার্থীর বিরুদ্ধে মামলা অথবা গ্রেফতারি পরোয়ানা থাকে তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করতেই পারেন।’

সিটি নির্বাচন সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দের বিবৃতি সম্পর্কে মন্ত্রী বলেন, তাদের বিবৃতিতে আসন্ন সিটি নির্বাচনে বিএনপি’র পরাজয়ের বিষয়টিই উঠে এসেছে।’

হাছান আরো বলেন, ‘বিএনপি জয়লাভ করার উদ্দেশ্যে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভের জন্য অংশ নেয়নি। তারা নির্বাচনটিকে বিতর্কিত করতে চেয়েছিল। এখনও তারা তাই করছে।’

এর আগে মন্ত্রী বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ আয়োজিত দিনব্যাপী পিএলজি প্রকৃতি মেলা উদ্বোধন করেন।

কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীকে সতর্ক করল ইসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬