প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭

০৪ জানুয়ারি ২০২০, ০৫:০১ PM
হামলা-পাল্টা হামলার দৃশ্য

হামলা-পাল্টা হামলার দৃশ্য © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে এমনটি জানা গেছে। শনিবার (০৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে পৌর শহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, আশরাফুল হক রুনু, সালাহ উদ্দিনসহ সাতজন। তারা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন উপজেলা ছাত্রলীগের দুইটি গ্রুপ পৃথক কর্মসূচির আয়োজন করে। ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপের কর্মসূচি উদযাপনের এক পর্যায়ে দুইটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ইনার কলেজ রোডে প্রথমে ধাক্কা-ধাক্কি, হাতহাতি ও পরে মারামারি হয়।

পরে দুইগ্রুপ কলেজ ও টিএন্ডটি রোডে দেশীয় অস্ত্রের মহড়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এবং ছাত্রলীগের সাবেক ও বর্তমান স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই উভয় গ্রুপ দুই দিকে চলে যায়। এ ঘটনায় আহত হওয়ার কথা তিনি জানতে পারেননি। এছাড়া কাউকে আটক করা হয়নি।

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬