৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার কথা শোনালেন তাপস

২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:০৯ PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হলে ত্রিশ বছর মেয়াদি মহাপরিকল্পনার নেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। পুরান ঢাকার রূপ প্রস্ফূটিত করতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করবেন বলে জানান তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে বৃহত্তর পরিসরে পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে স্বমহিমায় প্রস্ফূটিত করবো। রাজধানীতে যারা অবহেলিত, তাদের সব ধরনের নাগরিক সুবিধা দেওয়া হবে। ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে ত্রিশ বছর মেয়াদি মহাপরিকল্পনার মাধ্যমে ২০৪১ এর স্বপ্ন সফল করবো।’

রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তাপসকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফজলে নূর তাপস বলেন, ‘যারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। ঢাকা ১০ আসনের আপামর জনগণকে কৃতজ্ঞতা জানাই; যারা সবসময় অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে আমার ওপর আস্থা রেখেছেন। এলাকার মানুষ যেমন ভালো বেসেছেন, আস্থা রেখেছেন; তেমনি দক্ষিণের সব জনগণ আস্থা রাখবে বলে আমি আশা করি।’

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘আগেও সংবাদ মাধ্যমে বলেছি, আমি উপলব্ধি করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের জন্য নিরলস কাজ করে চলেছেন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য দিয়েছেন, এর জন্য উন্নত রাজধানী প্রয়োজন। আমি এই সুযোগটা গ্রহণ করতে চেয়েছি।’

নাগরিকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় এ সময় উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেন ফজলে নূর তাপস। তার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান তাপস। তিনি বলেন, ‘আমি পূর্ণ সময় দক্ষিণের জনগণের নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করে যাবো।

অনেকের মনে ক্ষোভ থাকতে পারে মনোনয়ন না পাওয়ায়। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না। সবার সহযোগিতা কামনা করছি।’

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬