১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, ৭ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগে অবস্থান

০৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ PM
শাহবাগে অবস্থান কর্মসূচি

শাহবাগে অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

মাদ্রাসা এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী ১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদের’ উদ্যোগে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘২০২৬ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালা অনুযায়ী, পূর্বে নিয়োগপ্রাপ্ত ইবতেদায়ী মৌলভী, শিক্ষক ও কারী পদে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন সাপেক্ষে ১৩তম গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। তবে প্রশাসনিক জটিলতা ও আবেদনের সুযোগ না থাকায় শিক্ষকরা এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এতে হাজারো শিক্ষক তাদের ন্যায্য আর্থিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা।’

ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক সাকিবুল হাসান সজিব বলেন, ‘অনেক দিন অপেক্ষার পর আমরা রাজপথে নেমেছি। নীতিমালা প্রকাশের পরও আবেদনের সুযোগ না দেওয়া চরম বৈষম্যমূলক। আমরা অবিলম্বে নীতিমালার পূর্ণ বাস্তবায়ন এবং ১৩তম গ্রেডে আবেদনের সব জটিলতা নিরসনের দাবি জানাচ্ছি। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত মিয়া বলেন, ‘শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা ও সম্মাননার উদ্যোগ থাকলেও ইবতেদায়ী শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টি উপেক্ষিত হচ্ছে। ইবতেদায়ী শিক্ষকরা চতুর্থ শ্রেণির কর্মচারীদের ১৬তম গ্রেডের সমপর্যায়ের বেতন পাচ্ছেন। নীতিমালা বাস্তবায়নের দাবিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

কর্মসূচির সমাপনীতে ঐক্য পরিষদের নেতারা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষকদের দাবিগুলো হলো- এমইএমআইএস (MEMIS) সফটওয়্যারে যোগ্যতা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ অবিলম্বে চালু করা এবং প্রাথমিক শিক্ষার মতো ইবতেদায়ী শিক্ষার্থীদের মিড-ডে মিল, উপবৃত্তি ও পোশাকসহ সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬