ঢাবি এলাকায় মনোনয়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা আসাদ

২৯ ডিসেম্বর ২০১৯, ০২:৪৩ PM

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এবং পরিবাগ নিয়ে গঠিত ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ। আজ ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাবেক ছাত্রলীগ নেতা আসাদ ২০১৫ সালের কাউন্সিলর নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি আওয়ামী লীগের হাইকমান্ডের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করেন। সাবেক ছাত্রলীগ নেতা আসাদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ছিলেন।

এদিকে আসাদের মনোনয়নপ্রাপ্তির সংবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দমিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আসাদুজ্জামান আসাদ বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম। গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মশক নিধনে নানা কার্যক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নানা উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। আশা করছি সাধারণ মানুষ আমার এই কার্যক্রমের মূল্যায়ন করবেন। দল-মত-নির্বিশেষে সবাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে কথা দিচ্ছি সাধারণ মানুষের ভোটের আমানত রক্ষা করবো।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬