দুই সিটিতে আ’লীগের টিকিট পেলেন তাপস-আতিকুল

২৯ ডিসেম্বর ২০১৯, ১২:০৪ PM

© ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে  ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তাপস ও আতিক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দুই মেয়রের মনোনয়ন দেওয়ার পাশাপাশি ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়। সিটি করপোরেশন আইন অনুযায়ী, শেখ তাপসকে সংসদ সদস্য ও আতিকুল ইসলামকে মেয়র পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে।

তাপস ছাড়াও ডিএসসিসিতে মেয়র পদে আওয়ামী লীগের মনোয়ন পেতে ১০জন মনোয়নের আবেদন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বর্তমান মেয়র সাঈদ খোকন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম রয়েছেন।

অন্যদিকে, ঢাকা উত্তরে ১২ জনের মধ্যে গুরুত্বপ্র্ণূ প্রার্থী হিসেবে আতিকুল ইসলামই রয়েছেন। আগের সিটি নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে আলোচনায় আসা ব্যবসায়ী আদম তমিজি হক ও হেলেনা জাহাঙ্গীরও  আওয়ামী লীগের টিকিট পেতে ফরম কিনেছিলেন।

নতুন সিদ্ধান্তের ফলে ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন নৌকার টিকিট হারালেন।গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দু’জনকে দলের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দক্ষিণে সাঈদ খোকন ও উত্তরে ব্যবসায়ী নেতা আনিসুল হক নির্বাচিত হন। পরে আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়ায় মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম নির্বাচিত হন।

উভয় সিটির ১২৯টি সাধারণ ওয়ার্ডে মনোনয়নের আবেদন গ্রহণ করে আওয়ামী লীগ। এতে মোট এক হাজার ২৯৩ জন আওয়ামী লীগের সংগ্রহ করেন। এর মধ্যে উত্তরে ৬২৬ এবং দক্ষিণে ৬৬৭ জন মনোনয়ন ফরম কেনেন।

ঢাকা উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। আর দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬