বন্ধুকে কারাগারে দেখতে যাওয়ার সময় দুই ছাত্রলীগ নেতা নিহত

২৫ ডিসেম্বর ২০১৯, ১০:২৪ PM

© টিডিসি ফটো

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী এক বন্ধুকে দেখতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ছাত্রলীগের দুই নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিতদের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- মো. রাব্বি (২৪) ও মো. রাসেল (২৩)। নিহত রাব্বি রাজধানীর দক্ষিণ মুগদা এলাকার আ. খালেকের ছেলে এবং রাসেল একই এলাকার মো. সিরাজের ছেলে।

রাব্বি হাবিবুল্লাহ বাহার কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র ও মুগদা থানাধীন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অন্যদিকে, নিহত রাসেল আবুজর গিফারী কলেজের চতুর্থ বর্ষের ছাত্র এবং একই ওয়ার্ডের ছাত্রলীগের দফতর সম্পাদক ছিলেন।

নিহতদের বন্ধু তুহিন জানান, দক্ষিণ মুগদা থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দী এক বন্ধুকে দেখতে মোটরসাইকেল নিয়ে রওনা দেন রাব্বি ও রাসেল। পরে কেরানীগঞ্জে তেঘরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহত রাব্বির বাবা আ. খালেক বলেন, দুপুর ১২টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় রাব্বি। এ সময় আমাদের বলে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাশির উদ্দিন জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকটি সড়কে ফেলে চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬