ডাকসু ভিপির গায়ে হাত তোলা ছাত্র সমাজের জন্য কলঙ্ক: তোফায়েল

২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৩ PM
তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ © ফাইল ফটো

একজন ডাকসুর ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, এটা অন্যায় ও অগ্রহণযোগ্য। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা এই ঘটনার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে।

ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একটি বেসরকারি ব্যাংকের শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

সাবেক এই ডাকসু ভিপি বলেন, “আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন আমাদের মত ও পথের ভিন্নতা ছিল। তারপরেও আমরা এক টেবিলে বসে ৬৯ সালের ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম।”

তিনি বলেন, ডাকসুর ভিপি যখন কেউ হয়, সে তখন সকলের নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ঢুকে নুরুর উপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক। আমাদের ছাত্র জীবনে এমন করে এনএসএফ ডাকসু অফিসে আক্রমণ করেছিলো। কিন্তু সেই আয়ুব খান-এনএসএফ’র পতন হয়েছে। সেই শিক্ষা কেউ গ্রহণ করে না।

তোফায়েল আহমেদ আরও বলেন, যে বাংলাদেশকে এক সময় বলা হতো দরিদ্র দেশের মডেল। সেই দেশকে এখন বলা হয় বিস্ময়কর উত্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬