ছাত্রদলের বিদ্রোহীদের বিক্ষোভ, খোকন-শ্যামল অবাঞ্চিত

২৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪ PM
বিদ্রোহীদের বিক্ষোভে বক্তব্য রাখছেন আল মেহেদী তালুকদার

বিদ্রোহীদের বিক্ষোভে বক্তব্য রাখছেন আল মেহেদী তালুকদার © টিডিসি ফটো

সদ্য ঘোষিত আংশিক কেন্দ্রীয় কমিটি নিয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্রোহী নেতাকর্মীরা। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পোস্টারে পুড়িয়ে প্রতিবাদ জানান তারা। এ সময় নবগঠিত কমিটি অবাঞ্চিত ঘোষণা করেন তারা।

জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন বিদ্রোহীরা। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।

বিক্ষোভকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, যে ক্রাইটেরিয়া দিয়ে সবাইকে বাদ দেয়া হয়েছে সেই একই ক্রাইটেরিয়ার ভিতরে যারা আছেন তাদের অনেকেই কিন্তু কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। এটা কেন করা হয়েছে? এর অন্য কোন কারন নাই, একটি মাত্র কারণ, আর তাহলো— দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে কারাগার থেকে বের হতে না পারে, আন্দোলনের মাধ্যমে যেন তাকে মুক্ত করতে পারা না যায়। এই ষড়যন্ত্র করার জন্যই আজকে ছাত্রদলের এই করুণ পরিণতি হয়েছে।

বর্তমান কেন্দ্রীয় কমিটির ভূমিকায় প্রশ্ন তুলে ছাত্রদলের এই নেতা বলেন, যখন কাউন্সিলের তফসিল ঘোষণা করা হলো ২১ থেকে ২৩ দিন পর নতুন করে আবার ক্রাইটেরিয়া দেয়া হলো, সেই ক্রাইটেরিয়া দেয়ার মানে কি? দেশনায়ক তারেক রহমান যে ক্রাইটেরিয়া দিয়েছেন যে তফসিল দিয়েছেন তাকে প্রশ্নবিদ্ধ করাই ছিল তাদের মূল লক্ষ্য?

আল মেহেদী তালুকদার বলেন, মনে করেছিলাম যদি আমাদের সেক্রিফাইস-এর মাধ্যমে ছাত্রদলের উন্নয়ন হয়, ছাত্রদলের গতি বৃদ্ধি পায় তাহলে আমরা নিজেদেরকে বলি দিয়ে দিব। এজন্য আমরা চুপ করে থাকলাম, কাউন্সিলের শেষ পর্যন্ত আমরা কাউন্সিলে সহযোগিতা করলাম। কিন্তু খোকন-শ্যামলের নেতৃত্ব কোনো নেতারা মেনে নিত না, কেউ তাদেরকে সম্মান করতো না, অথচ আমরা খোকন-শ্যামলকে সম্মান দিয়েছি বিদায় তাদের নেতৃত্বে ছাত্রদল একত্র হওয়ার চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তাদেরকে নিয়ে মার্চ করেছি। সর্বশেষ আমরা কি দেখলাম আমরা যে সেক্রিফাইস করেছি, আমাদের পার্টির কাছে দেশনায়ক তারেক রহমানের কাছে তারা বলেছে আমাদের ছাড়া ছাত্রদল চলবে।

এসময় বিদ্রোহী নেতাকর্মীরা খোকন শ্যামল কমিটি মানি না মানবো না বলে স্লোগান দিতে থাকে

ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, ব্যক্তিগতভাবে আমার নিজের কোনো চাহিদা নাই, কিন্তু আপনারা সবাই কেন ছাত্রদল করতে পারবেন না? এটা হতে পারে না। আপনাদের থেকে বেশি রাজপথে ছিল সেটা তাদেরকে দেখাতে হবে?

এই ছাত্রদল নেতা বলেন, দেশরত্ন তারেক রহমানের যে লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট করার জন্য যারা কাউন্সিলের ভেতরে বিভিন্ন নীতিমালা তৈরি করেছেন নতুন করে বিভাজন তৈরি করেছেন বৈষম্য তৈরি করেছেন তারা রাজপথে কোথায় থাকেন? এই কমিটির কয়জন রাজপথে থাকেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিক্ষোভের বিষয়ে জানিয়ে ছাত্রদলের ঢাবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ মল্লিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্রাইটেরিয়া দেয়া হয়েছিল যে যারা ১০ শতাংশ ভোট পাবে না তারা কোনো ভাবেই কেন্দ্রীয় কমিটিতে আসতে পারবে না। কিন্তু বেশ কয়েকজন আছেন যারা শর্ত পূরণ না করলেও কেন্দ্রীয় কমিটির পদ তাদের এক রকম উপহার হিসেবে দেয়া হয়েছে।

বিবাহিতদের কমিটিতে পদায়নের পক্ষে যুক্তি দিয়ে এ নেতা বলেন, আগেও প্রায় সব কমিটিতেই বিবাহিত থাকার নজির আছে। সেটা আমাদের অনুপ্রাণিত করে। কারো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা থাকলে সে বিয়ে করবে না, কিন্তু সেটার জন্য যে অন্য কাউকে রাজনীতি করতে দেয়া হবে না এটা ঠিক নয়।

এ সময় বিক্ষোভ কর্মসূচী জানিয়ে তিনি বলেন, বিক্ষোভ শেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতীকী কুশপুত্তলিকা হিসেবে তাদের পোস্টার পোড়ায় বিদ্রোহী নেতাকর্মীরা। এছাড়া তাদেরকে সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে বলেও জানান মল্লিক। শিগগিরই প্রেস কনফারেন্স করে ফলাও করে এ ঘোষণা দেয়া হবে বলেও তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন।

গত ১৯ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলে নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল হন। সর্বশেষ গত ২০ ডিসেম্বর রাতে ৬০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
গত (রাজিব-আকরাম) কমিটি ছিলো ৭৩৪ সদস্য বিশিষ্ট। ছাত্রদলের নীতি-নির্ধারক পর্যায়ের খবর অনুযায়ী এবার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে একটা বিশাল সংখ্যক নেতাকর্মী বাদ পড়ে যাচ্ছেন, যা সংগঠনেরে বিদ্রোহকে আরো ত্বরাণ্বিত করছে। অন্যদিকে বিবাহিতদে বাদ দেয়া হবে এমন আশঙ্কা থেকে আগেই বিদ্রোহ করেন বিবাহিত নেতারা।

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence