ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ফখরুলের নিন্দা

২২ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার নির্বিকার হয়ে আছে। আমরা এনআরসি বিষয়ে বারবার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। অথচ এ বিষয়ে সরকার ও সরকারের মন্ত্রীরা উদাসীন বক্তব্য প্রদান করে চলছেন।

দুপুরে ডাকসুতে নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুরসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

এদিকে ছাত্রলীগের হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। রবিবার সন্ধ্যার দিকে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় নুর ও তার সাথে আহতদের খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি হামলায় আহতদের প্রতি সমবেদনা জানান।

ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
close