আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পদ না পেয়ে যা বললেন শিক্ষা উপমন্ত্রী

২২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৪ AM

© ফাইল ফটো

ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে কোনো পদেই আসেনি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিষয়টি নিয়ে নওফেলের অনুসারীরা হতাশ। তবে তিনি বলছেন, বাংলাদেশ আওয়ামী লীগে অন্তত একবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করতে পেরেছি, এটাই পরম তৃপ্তি। একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আছি, থাকবো, আমৃত্যু।

বিষয়টি নিয়ে শনিবার রাতে নওফেল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিচে সেটি হুবহু তুলে ধরা হলো-‘অভিনন্দন ও শুভ কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে দলের ২১তম সম্মেলনে নির্বাচিত হয়ে এই দলকে আবারো পথ দেখিয়ে যাবেন, আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। প্রিয় নেত্রীর যোগ্য সিপাহসালার হিসেবে নির্বাচিত হয়েছেন জননেতা ওবায়দুল কাদের, আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা!

বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ৬৯ বছরের ইতিহাসে অন্তত একবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করতে পেরেছি, এটাই পরম তৃপ্তি। এখন নতুন সংসদ দায়িত্ব নেবে, এগিয়ে যাবে আমাদের দল। একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আছি, থাকবো, আমৃত্যু। জননেত্রী শেখ হাসিনা মানেই এই দল, এই দেশ। প্রিয় নেত্রী যতদিন রবে আপনার হাতে এই দেশ, পথ হারাবেনা বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।’

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬