আওয়ামী লীগের কমিটি: কে কোন পদ পেলেন?

২১ ডিসেম্বর ২০১৯, ০৩:২৪ PM
উপরের বাঁ দিক থেকে শাজাহান খান, হাসান মাহমুদ, শেখ ফজলুল করিম সেলিম, আবদুর রহমান, বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সৈয়দা সাজেদা চৌধুরী।

উপরের বাঁ দিক থেকে শাজাহান খান, হাসান মাহমুদ, শেখ ফজলুল করিম সেলিম, আবদুর রহমান, বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সৈয়দা সাজেদা চৌধুরী। © টিডিসি ফটো

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়েছে।

১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে রয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মাদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযুষ কান্তি ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, কর্নেল (অব.) ফারুক খান, মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। এছাড়া পদাধিকার বলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমের।

এছাড়া কমিটিতে আইন সম্পাদক হিসেবে নজিবুল্লহ হিরু, দপ্তর সম্পাদক হিসেবে বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক হিসেবে এস এম কামাল, আহমদ হোসেন, মোজাম্মেল, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন নির্বাচিত হয়েছেন। বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলি।

মনোনয়ন বোর্ড ও সংসদীয় বোর্ডের সদস্য যারা
এদিকে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড ও সংসদীয় বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। সংসদীয় বোর্ডের সদস্যরা হলেন, শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের ও মো. রশিদুল আলম।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন, শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্ল¬াহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. মো. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম, মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. আব্দুস সোবহান গোলাপ।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে শেখ হাসিনার নেতৃত্বে এ কাউন্সিল অধিবেশন শুরু হয়।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬