আওয়ামী লীগের নতুন কমিটিতে পদ পেলেন যারা

২১ ডিসেম্বর ২০১৯, ০১:৩০ PM

© ফাইল ফটো

শুক্রবার ও শনিবার আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাসান মাহামুদ এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটিতে আইন সম্পাদক হিসেবে নজিবুল্লহ হিরু, দপ্তর সম্পাদক হিসেবে বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক হিসেবে এস এম কামাল, আহমদ হোসেন, মোজাম্মেল, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন নির্বাচিত হয়েছেন।

বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। এর আগে, নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

এছাড়া দলের গঠনতন্ত্রে বেশকিছু পরিবর্তনসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেয়া হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬