ছাত্রজীবনে কাবাডি খেলোয়াড় এখন কৃষক লীগ সম্পাদক

০৭ নভেম্বর ২০১৯, ১২:২১ PM
অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি

অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি

ছাত্রজীবনে কাবাডি খেলায় মাতিয়েছিলেন মাঠ। এখন রাজনীতিতে কৃষকদের স্বার্থে কাজ করার সুযোগ পেলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। ছাত্রজীবনে ভালো কাবাডি খেলোয়াড় ছিলেন। কলেজজীবনে কাবাডি খেলায় গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন স্মৃতি।

এদিকে কৃষক লীগে এই প্রথম একজন নারী সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন। সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি ১৯৬৩ সালের ১ জুন গাইবন্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সদস্য ছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দশম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সমীর চন্দ্র চন্দ ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

উম্মে কুলসুম স্মৃতি পেশায় আইনজীবী হলেও কৃষক লীগের গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্মৃতি ১/১১ শেখ হাসিনা মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার স্বামী মাহবুর রহমান একজন ব্যবসায়ী। ছাত্রজীবন থেকেই স্মৃতি ছাত্রলীগের রাজনীতে সক্রিয়। পরবর্তী জীবনে একজন আইনজীবী হিসেবে ১৯৯৩ সালে ঢাকা বারে যোগ দেন এবং আওয়ামী লীগের রাজনীতি তথা আওয়ামী আইনজীবী পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হন।

এছাড়া ২০০০ সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক ভোটে কার্যকরী পরিষদের এক নম্বর সদস্য নির্বাচিত হন। ২০০৬-০৭ সালের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন, ২০০৩ সালে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে যোগ দেন সাধারণ সদস্য হিসেবে।

পরে আইন বিষয়ক সম্পাদক ও পরে ২০১২ সালে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমান সময়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার সদস্য ও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।

বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির নতুন কো-অর্ডিনেটর অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনাসহ যে ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া…
  • ২৫ আগস্ট ২০২৬
হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ আগস্ট ২০২৬