প্রেসক্লাবে কেউ না আসলেও আমি একাই আন্দোলন করব: অধ্যক্ষ আজিজী

২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ PM
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেছেন, ওই দিন প্রেস ক্লাবে কোনো শিক্ষক উপস্থিত না থাকলেও তিনি একাই আন্দোলন চালিয়ে যাবেন।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে এসব কথা বলেন অধ্যক্ষ আজিজী। লাইভে তিনি অভিযোগ করেন, এমপিওভুক্ত শিক্ষকদের বারবার আবেদন-নিবেদন সত্ত্বেও সরকার তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেনি। এ কারণে বাধ্য হয়েই তারা কর্মসূচি ঘোষণা করেছেন।

লাইভে অধ্যক্ষ আজিজী বলেন, ‘আমরা যেটা বুঝি, আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকে আপনারা মানুষই মনে করেন না। যার কারণে আমাদের এই বিষয়গুলো নিয়ে শিক্ষকরা—আমি নাম ধরেই বলছি, আমাদের একটা শিক্ষক গ্রুপ, বদলির ‘টিচার্স ইউনিটি অফ বাংলাদেশ’ সম্ভবত—তারা আমার অনেক সমালোচনা করেছে। আমি এগুলো কোনো সময় কষ্ট পাই না। কারণ ছোট মানুষ, তারা আমার সমালোচনা করতেই পারে। যখন বুঝবে তখন হয়তো তারা সমালোচনা করবে না, তারা তাদের ভুল বুঝতে পারবে একসময়।’

সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও দাবি আদায় না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ছেলেগুলো আপনার সাথে কম না হলেও ২০ বার দেখা করেছে বিভিন্ন জায়গায়। আপনি যেখানে যান, এই শিক্ষকগুলো বিভিন্নভাবে আপনার সমাবেশে গিয়ে বসে থাকে; আপনার যদি সমাবেশ তিনটায় হয়, এগুলো যোহরের আগে গিয়ে বসে থাকে। আপনার কাছে কতবার সাক্ষাৎ করেছে, আপনার কত এমপি-মন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করেছে, কিন্তু আপনাদের হৃদয় গলে নাই। আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল আছেন। আমরা তো একরকম বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছি। এরপরে যদি আপনারা এটাকে হুমকি মনে করেন, আমাদের আসলে কিছু বলার নাই। আমাদেরকে যদি হয়রানি করে আমাদের মুখ বন্ধ করতে চান, আন্দোলন বন্ধ করতে চান, আমাদের আসলে কিছু বলার নাই।’

আগামী ৪ নভেম্বরের কর্মসূচি নিয়ে নিজের অবস্থান জানিয়ে অধ্যক্ষ আজিজী বলেন, চার তারিখ যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা না আসে, আমরা যেকোনো মূল্যে এই প্রোগ্রাম করব। যত বাধাই আসুক, যদি প্রেস ক্লাবের একজন শিক্ষকও না আসে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, নিরাপদে রাখে—আমি একা হলেও ৪ নভেম্বর আমার এই যৌক্তিক দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়াব ইনশাআল্লাহ। আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে সাক্ষাৎ হবে।’

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬