কানাডার জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি আফরোজা

১৯ অক্টোবর ২০১৯, ১১:৩০ AM

কানাডার জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফরোজা হোসেন। আগামী ২১ অক্টোবর দেশটির অশোয়া আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ক্ষমতাশীল লিবারেল পার্টি থেকে অশোয়া আসনে মনোনয়ন পেয়েছেন।

বর্তমানে আসনটি কনজারভেটিভ পার্টির দখলে। সেই দখলমুক্ত করতে আফরোজা লড়ছেন সাংসদ কলিন কেরির সঙ্গে। টরন্টো থেকে ৬০ কিলোমিটার দূরের শহর অশোয়ায় নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আফরোজা আশা প্রকাশ করে বলেন, ‘কানাডা অভিবাসীদের দেশ, আমরাও অভিবাসী আর আমার দলও অভিবাসী বান্ধব। সে জন্যই আমি লিবারেল পার্টির সঙ্গে যুক্ত হয়েছি।’

তিনি বলেন, ‘বিগত চার বছরে জাস্টিনের সুশাসনই লিবারেল পার্টিকে আবারও বিজয়ী করে দেবে বলে আশা করি। কারণ, কানাডিয়ানরা জাস্টিন সরকারের সুফল পেয়েছে।’

উল্লেখ্য, আফরোজার স্বামী মোয়াজ্জেন হোসেনসহ ৩০ বছর আগে কানাডায় পাড়ি জমান। তিনি পড়াশোনা শেষ করে একাউন্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। সেই সঙ্গে কানাডার মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত।

ট্যাগ: রাজনীতি
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬