আবরার দেশপ্রেমিক জনগণের আন্দোলনের মূর্তপ্রতীক: রিজভী

১৮ অক্টোবর ২০১৯, ১২:১২ PM

© সংগৃহীত

ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে নিহত আবরার ফাহাদ অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের আন্দোলনের মূর্তপ্রতীকে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আবরার বর্তমান সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরই নয়, শহীদ আবরার দেশপ্রেমের প্রতীক। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিছক একটি হত্যাকাণ্ড নয়। রাষ্ট্র, সমাজ ও চিন্তা-চেতনায় যে পচন ধরেছে, আবরার হত্যা তার নগ্ন বহির্প্রকাশ।’

তিনি বলেন, ‘ফেসবুকে একটি স্ট্যাটাসই ছিল আবরারের অপরাধ। সে বাংলাদেশের স্বার্থের পক্ষে, জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলায় তাকে সহ্য করতে পারেননি। পারেননি বলেই আবরারকে নির্মমভাবে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘আবরারের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, তার মৃত্যু দেশপ্রেমিক জনগণকে সুস্পষ্ট বার্তা দিয়েছে। তা হলো- সাহসিকতার সঙ্গে বাংলাদেশের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়া।’

এর আগে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে আরও অংশগ্রহণ করেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, লোকমান হোসেন হাওলাদার প্রমুখ। পথসভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব। সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুর রহিম।

জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬