অপহরণ চক্রের সদস্য ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আটক

১৭ অক্টোবর ২০১৯, ০৭:০৭ PM
সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ওরফে আনু (লাল)

সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ওরফে আনু (লাল)

অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ওরফে আনুকে আটক করেছে র‌্যাব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন। 

সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর কলাবাগানের বক্স কালভার্ট রোডের একটি বাসা থেকে আনুসহ অপহরণকারী চক্রটির ৩ সদস্যকে আটক করে র‌্যাব। এর আগে গাজীপুরের কালিয়াকৈরে অপহরণ হওয়ার দুই দিন পর কলাবাগানের ওই বাসা থেকে যুবককে উদ্ধার করেছে র‌্যাব। তার নাম রাকিব মোল্লা (৩০)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এসব তথ্য জানান। আটক ৩ জন হলো নড়াইলের মো. রুবেল শিকদার (২৮), চুয়াডাঙ্গার মো. জাহিদ হাসান (২৮) ও গোপালগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩০)। 

এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গত রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সখিপুর আনসার একাডেমির সামনে থেকে রাকিবকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। এরপর কলাবাগানের একটি বাসায় আটকে রেখে তাকে মারধর করা হয়। তার আত্মীয়-স্বজনদের মোবাইলে ফোনে মারধর ও কান্নার শব্দ শুনিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

তিনি জানান, অভিযোগ পেয়ে র‌্যাব-৪-এর একটি দল অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপহরণের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এদিকে মো. আনোয়ার হোসেন ওরফে আনুর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। 

ট্যাগ: রাজনীতি
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬