গাজা-হাতুড়িসহ আটক দু’নেতাকে ছাত্রলীগের শাস্তি

১৭ অক্টোবর ২০১৯, ০১:৫১ PM
সজীব কুমার ও বিজয় (ডানে)

সজীব কুমার ও বিজয় (ডানে)

গাজা, হাতুড়িসহ আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক জসীম উদ্দিন বিজয়ের পদ স্থগিত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার করকে পদ থেকে বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ।

বুধবার রাত ১১টায় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পৃথক দুটি বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার ও পদ স্থগিত করা হয়।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০৬ নং কক্ষ থেকে মাদকাসক্ত অবস্থায় এ দুই ছাত্রলীগ নেতা এবং পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খলীলুর রহমান শিবলুকে আটক করে হল প্রশাসন। পরবর্তীতে ওই রুমটি সিলগালা করে তাদের হল থেকে বের করে দেয়া হয়।

সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬