ছাত্র রাজনীতি নয় শিক্ষক রাজনীতি বন্ধ হওয়া বেশি জরুরি: হানিফ

১৭ অক্টোবর ২০১৯, ০৯:২০ AM

© ফাইল ফটো

ছাত্ররাজনীতির চেয়ে শিক্ষকরাজনীতি বন্ধ হওয়া বেশি জরুরি, শিক্ষকদের কারণেই কলেজ–বিশ্ববিদ্যালয়গুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফের।

বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়াতে লালন তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘লালন শাহ সত্য কথা বলতে ও সুপথে চলতে বলেছেন। সেটা বুকে ধারণ করলে হানাহানি হতে পারে না। জীবনদর্শনে লালনের যে উপলব্ধি, ভাবনা ও উপদেশ, তা মানুষের জন্য বড় প্রয়োজন।’

হানিফ বলেন, ‘আবরারের মায়ের কান্না এখনো আমার কানে ভাসে। ছেলে হারানোর দুঃখ তিনি কীভাবে সইছেন, সেটা ভাবতেই কষ্ট লাগে। চিন্তার বিরুদ্ধে গেলেই তাঁকে হত্যা করতে হবে, এমন মানুষ চাই না।’

তিনি বলেন, ‘আবরার মেধাবী ছিল, তাকে যারা হত্যা করেছে তারাও মেধাবী। পাঠ্যবই পড়লেই প্রকৃত মানুষ হওয়া যায় না, এটা পরিষ্কার। ফকির লালন শাহের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তারপরও তাঁর চিন্তা–চেতনা ও দিকনির্দেশনা অনুসরণীয়।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

লালন একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী পালন করা হবে এবারের ফকির লালন শাহর তিরোধান দিবস।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence