কক্সবাজার জেলা ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল

১৬ অক্টোবর ২০১৯, ১০:০৬ PM

কক্সবাজার জেলা ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ বুধবার কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্তে অনুমোদন দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক নিয়ম লংঘন করে টেকনাফ উপজেলা, রামু উপজেলা, চকরিয়া পৌরসভা, মহেশখালী পৌরসভা, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার আইন কলেজ ও কক্সবাজার সিটি কলেজ শাখার কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সাথে দেশের সকল সাংগঠনিক ইউনিট সমূহকে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন ও পুনঃগঠন স্থগিত রাখতে নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।’

বিজ্ঞপ্তি

 

সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬