রাজধানীতে বিএনপির মশাল মিছিল

১৪ অক্টোবর ২০১৯, ০৯:২৫ PM
মশাল মিছিলে বিএনপি নেতাকর্মীরা

মশাল মিছিলে বিএনপি নেতাকর্মীরা © সংগৃহীত

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে নেতাকর্মীরা।

মিছিলটি কাকরাইল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মিছিলে আরও অংশ নেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের গোলাম মাওলা শাহিনসহ কেরানীগঞ্জ বিএনপি ও ঢাকা মহানগর যুবদল দক্ষিণের নেতা-কর্মীরা।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, এই মশাল মিছিল হচ্ছে দ্রোহের আগুন, অন্যায়ের বিরুদ্ধে আগুন। সরকারের অন্যায়ের বিরুদ্ধে এই আলোর মিছিল। সরকারের অন্যায়ের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

‘খালেদা জিয়াকে হয়ত সারা জীবনই জেলে কাটাতে হবে’- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সরকারের নির্দেশে খালেদা জিয়া জেলে গেছেন-এটা তার কথায় প্রমাণিত হল। তারা দেশ বিক্রি করবেন, পানি বিক্রি করবেন, দেশের উপকূলে অন্যদের পর্যবেক্ষণ করার সুযোগ দেবেন- এর বিরুদ্ধে যার কণ্ঠ আপোষহীন, দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্য যিনি সোচ্চার থাকবেন তাকেই তো আপনারা জেলে রাখবেন।

ট্যাগ: বিএনপি
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬