আবরার হত্যা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

১৩ অক্টোবর ২০১৯, ০৮:০৮ PM

© ফাইল ফটো

জাতীয় ঐক্যফ্রন্টের শোক র‌্যালি পুলিশি বাধার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছে দলটির নেতারা।

এরআগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে রোববার (১৩ অক্টোবর) বিকেলে শোকসভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে র‌্যালি বের করেন ঐক্যফ্রন্ট নেতারা।

এসময় পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় আবরার হত্যার দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের শোক র‌্যালি। নেতা-কর্মীরা র‌্যালি নিয়ে কদম ফোয়ারার সামনে যেতেই তা আটকে দেয় পুলিশ।

সংগঠনটির নেতাদের দাবি, আগে থেকে অনুমতি না থাকায় আটকে দেয়া হয় র‌্যালি। এসময় পুলিশের বাধার মুখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ঐক্যফ্রন্ট নেতাকর্মীর।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব জানান, র‌্যালিতে বাধা দেয়ার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬
মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, অনুষ্ঠানস্থল ত্যাগ…
  • ১৪ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অফিসার নেবে মিনিস্টার হাই-টেক, পদ ২০, আ…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: ৬৮ বছরের পুরনো যুদ্ধবিমান বহর…
  • ১৪ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, শোভাযাত্রায় ভূমি প্রতিম…
  • ১৪ এপ্রিল ২০২৬