অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ PM
মোবাইল ফোনে অপ্রতিমের বাবার সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

মোবাইল ফোনে অপ্রতিমের বাবার সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি মোবাইল ফোনে অপ্রিতমের বাবার সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 
একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াতের আমির। ডা. শফিকুর রহমান বলেন, ‘এই নিউজটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইলো। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য্য ধরার তৌফিক দেন।’ 

একসঙ্গে হত্যার ঘটনায় ন্যায়বিচার চেয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকায় একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

অন্য খবর: অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতীমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কোটবাড়ি-গন্ধমতী এলাকায় ভাড়া থাকতেন। হত্যার ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতীমের মায়ের আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের সঙ্গে আনাস ও ফাহিমকেও আটক করা হয়েছে।

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬