কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী

২৭ আগস্ট ২০২৬, ০১:৪১ PM
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী © টিডিসি সম্পাদিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতির শুরুতে কাজী নজরুল ইসলামের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘কবি কাজী নজরুল ইসলামের ২৩ বছরের সাহিত্যজীবনের অনন্য সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার এক উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাংলা ভাষার কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সংগীতজ্ঞ। তিনি আমাদের জাতীয় কবি।নজরুলের সাহিত্যকর্মে মানবতার বাণী উচ্চকিত হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার কবিতা ও গান যুগান্তকারী ভূমিকা পালন করেছে। অনন্য সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং অবহেলিত ও শোষিত মানুষকে শোষক ও অত্যাচারীর কবল থেকে মুক্তির জন্য উজ্জীবিত করেছেন। এ কারণে তিনি ব্রিটিশ শাসকদের চক্ষুশূলে পরিণত হন এবং কারা নির্যাতন ভোগ করেন।’

আরও দেখুন: জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। সাহিত্য ও শিল্পকর্মে তার ছিল বহুমুখী প্রতিভা। তবে তার প্রধান পরিচয় তিনি কবি। তার রচনা মানুষকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার ব্রত নিয়ে তিনি সাহিত্যকর্মে আত্মনিয়োগ করেছিলেন।’

কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিকর্মের জন্য চিরদিন অমর হয়ে থাকবেন বলে বিশ্বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিবৃতির শেষে তিনি লেখেন, ‘আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।’

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬