ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফখরুল

২০ আগস্ট ২০২৬, ০১:০৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৮:৩১ AM
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন দলটির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে মির্জা ফখরুল লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র একদিন আগে প্রকাশিত এই বিদায়ী বার্তা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ব্যস্ততার অংশ হিসেবে বুধবার দিনভর তিনি দল ও সরকারের দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। 

এর আগে সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় উপস্থিত থাকার পর বিকেলে সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের সঙ্গে এক বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা ও সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার এই মুহূর্তে সহকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং একপর্যায়ে ফুঁপিয়ে কেঁদে ফেলেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬