আগামীকাল খালেদা জিয়ার ৮২তম জন্মদিন, সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি

১৪ আগস্ট ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০৫:৪৬ PM
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার ( ১৪ আগস্ট) বেলা সাড়ে ৩ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী আহমেদ বলেন, শনিবার ১৫ আগস্ট সারাদেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে এবং ঢাকায় হবে সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের আহ্বান জানান তিনি।

১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া বাংলাদেশের তিন বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন।

সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকনসহ অন্য নেতারা  উপস্থিত ছিলেন।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬