‘নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রভাবিতের চেষ্টা চলছে’: আখতার হোসেন

২৬ জুলাই ২০২৬, ১০:৪৬ PM
‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও পথসভা

‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও পথসভা © সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা, সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে দলের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন রাষ্ট্র গঠন এবং শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার আহ্বান জানান।

রোববার (২৬ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এর আগে তারা জুলাই শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহিদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহিদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর একটি পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ তুলে বলেন, বিএনপি সরকার ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে। সম্প্রতি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় পদধারীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশার পরিপন্থী।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ পদে দলীয় ব্যক্তিকে নিয়োগ দিয়ে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করার চেষ্টা করছে।” এ ধরনের নিয়োগের নিন্দা জানিয়ে তিনি তা বাতিলের দাবি জানান।

আখতার হোসেন বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। জনগণ কোনো ধরনের বৈষম্য মেনে নেবে না এবং রাজনৈতিক দলগুলোকে সে বিষয়টি মনে রাখতে হবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। অনুষ্ঠানে জুলাই শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক, মা হাফিজা খাতুন, শহিদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ঝিনাইদহ
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬