আমি শুধু মেয়েটির বক্তব্য জানিয়েছিলাম, নিজের মত প্রকাশ করিনি: এমপি খালেক

২৪ জুলাই ২০২৬, ১১:০২ PM
এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

এমপি মুহাদ্দিস আব্দুল খালেক © প্রতিনিধি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। 

তিনি বলেন, ওই ঘটনা নিয়ে আমি নিজের কোনো মতামত প্রকাশ করিনি। ঘটনার শিকার তরুণী ও তার বাবার দেওয়া বক্তব্যই কেবল তুলে ধরেছিলাম। কিছু মিডিয়া এবং পত্রিকা বক্তব্যের আংশিক অংশ কেটেছেঁটে প্রকাশ করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এই বিভ্রান্তি তৈরি হয়।

এমপি মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, গতকালকে আমার নির্বাচনি এলাকায় একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে আমার বক্তব্যের একপর্যায়ে পাবলিকের প্রশ্ন ছিল এমপি গাজী নজরুল সাহেবের বিষয়টা কি? সেখানে প্রসঙ্গক্রমে আমি বলি, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি। তাদের বক্তব্য ছিল এরকম। 

আমার কোনো বক্তব্য পেশ করিনি। বরং এটা অনৈতিক। কেন্দ্রীয় সিদ্ধান্ত যথার্থ। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করেছি। পাবলিক এটাকে স্বাগত জানিয়েছে। মেয়েটি বা মেয়েটির বাবা কি বলেছিল সেই কথাটিই মাত্র আমি তুলে ধরেছি।

কিছু কিছু মিডিয়া এবং পত্রিকা এটার অংশবিশেষ ছাপিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যথাযথ বক্তব্যকে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬