লক্ষ্মীপুরের শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার স্থাপন শুরু করল ছাত্রদল

২২ জুলাই ২০২৬, ০৫:৩২ PM
লক্ষ্মীপুরের শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার স্থাপন শুরু করল ছাত্রদল

লক্ষ্মীপুরের শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার স্থাপন শুরু করল ছাত্রদল © সংগৃহীত ও সম্পাদিত

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল।বুধবার (২২ জুলাই) সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে লক্ষ্মীপুরের অধিকাংশ বিদ্যালয় ও কলেজে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, জনকল্যাণ একাডেমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরন হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, ফয়েজ আহাম্মেদ, রাকিব হোসেন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসিব গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সুপেয় পানির ফিল্টার স্থাপন করায় উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকায় আমাদের অনেক উপকার হবে। বিশেষ করে গরমের সময় নিরাপদ পানি পান করা সহজ হবে। এ উদ্যোগ আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ছাত্রদলকে ধন্যবাদ জানান তারা।

শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবে এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে।

জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9