আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

০৩ জুলাই ২০২৬, ০৯:৩০ PM
নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম © সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজ নেন এবং দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের মধুবনপুর গ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয়দের অভিযোগ, আত্রাই নদীর অব্যাহত ভাঙনে কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে অনেক পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, আত্রাই নদীর ভাঙনে ইতোমধ্যে প্রায় ১০০ থেকে ১৫০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয়দের বসতবাড়ি ও কৃষিজমিও ঝুঁকির মধ্যে রয়েছে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম বলেন, নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আশা করছি, আগামী ১০ দিনের মধ্যেই ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ শুরু হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা আছি এবং থাকব।

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬