নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট

২৯ জুন ২০২৬, ০৩:৩৬ PM
কালিহর নদীতে নবজাতকের ভাসমান মরদেহ

কালিহর নদীতে নবজাতকের ভাসমান মরদেহ © সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে রশি দিয়ে বাঁধা ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নবজাতকের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে মরদেহটি উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকালে কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। পরে তাদের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, একটি কালো শার্টে মোড়ানো ছিল নবজাতকের মরদেহটি। সেটি লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হয়েছিল নদীতে। পরে মরদেহটি ভেসে ওঠে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রস্তুত করা হচ্ছে মরদেহের সুরতহাল প্রতিবেদন। পাশাপাশি নবজাতকের পরিচয় শনাক্ত এবং তদন্ত চলছে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে। এ ঘটনায় আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9