ছাত্রলীগ নেতার মরদেহ বলে ছড়ানো ভিডিওটি ভুয়া

২৭ জুন ২০২৬, ০৩:১৯ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৪:২৬ PM
ছাত্রলীগ নেতার লাশ দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

ছাত্রলীগ নেতার লাশ দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের এক নেতার মরদেহ ভেসে যাওয়ার দাবি করে ছড়িয়ে পড়া একটি ভিডিওটি বিভ্রান্তিকর ও সঠিক নয়। ভাইরাল ভিডিওটি ছাত্রলীগ নেতার নয়, বরং এটি সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার ভিডিও।

শনিবার (২৭ জুন) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ফ্যাক্ট-চেক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সত্য নয়।

শুক্রবার (২৬ জুন) দিন সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শুকের বাজার এলাকার কাছে সুরমা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সংবাদমাধ্যমও একই তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন: ফিজিক্যাল না কেমিক্যাল কোন সানস্ক্রিন আপনার জন্য উপযুক্ত?

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হলেও প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভাইরাল ভিডিওটির সঙ্গে ছাত্রলীগের কোনো নেতার মৃত্যুর ঘটনার সম্পর্ক নেই। ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের তথ্য বা ভিডিও শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করারও আহ্বান জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র:  দ্য ডিসেন্ট।

চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9