জামায়াত সব সময় ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে: রাশেদ খাঁন

১৩ জুন ২০২৬, ০২:৫২ PM
বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন

বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন © টিডিসি সম্পাদিত

জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো হয়ে উঠছে মন্তব্য করে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ‘তারা সব সময় জিসানের মতো ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে।’ আজ শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

রাশেদ খাঁন লিখেছেন, ‘শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে সেই নারীকে ভ্রুণ নষ্ট করতে বাধ্য করেছেন। এরপর বিধবা নারীকে বিয়ে না করে বরং গুমের নাটক সাজানো হয়। এরপর সরকারকে দোষারোপ করে শিবির মিছিল করেছে। তারা বলেছে, সরকার নাকি গুমের সংস্কৃতিতে ফিরে গিয়েছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে অবাক লেগেছে, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিবৃতি। তিনি দাবি করেছেন শিবির নেতা জিসানকে নাকি অপহরণ করা হয়েছে। দেখেন, গুম বড় ধরনের অপরাধ। কিন্তু গুমের নাটক করাও বড় ধরনের অপরাধ। সুতরাং এ শিবির নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

আরও পড়ুন: মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস ঠেকাতে পুলিশের সঙ্গে বিমান ও আধাসেনা মোতায়েন, নজরবন্দি শিক্ষকরা

বর্তমানে জামায়াত-শিবির ঠিক আওয়ামী লীগের মত জালিম হয়ে উঠছে মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, ‘তারা জিসানের মতো সব সময় ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে। খেয়াল করে দেখেন, তারা এখন আর আওয়ামী লীগের বিচার চায় না। কারণ তারা জানে, তারা বর্তমানে তাদের চরিত্রে অবতীর্ণ হয়েছে। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের মত জালিম হতে চাইবে, তাদের বিরুদ্ধেও জনগণ কঠোর হিসেবেই অবতীর্ণ হবে!’

মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬