শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম

সরকার দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার মাধ্যমে আ.লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে

০৩ জুন ২০২৬, ০৮:১৯ PM , আপডেট: ০৩ জুন ২০২৬, ০৮:২৪ PM
বক্তব্য রাখছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম

বক্তব্য রাখছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম © ফাইল ছবি

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেছেন, ঋণখেলাপিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো এবং তাদের বিপুল অঙ্কের ঋণ সুবিধা দেওয়ার সংস্কৃতি দেশের উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য শুভ নয়। এভাবে একটি দেশ কখনোই উন্নয়ন, শান্তি ও গণতন্ত্রের পথে এগোতে পারে না।

শেরপুর পৌর টাউন হলে সদর উপজেলা ও শহর জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদুল ইসলাম বলেন, সরকার একদিকে বলছে দেশে কোনো জ্বালানি তেলের সংকট নেই, অন্যদিকে তেলের দাম বৃদ্ধি করে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। শুধু জ্বালানি তেল নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে।

তিনি বলেন, আপনারা ঋণখেলাপিকে দিয়েছেন ব্যাংকের দায়িত্ব, ঋণখেলাপিকে বানিয়েছেন মন্ত্রী, আর ঋণখেলাপিকেই দিচ্ছেন হাজার হাজার কোটি টাকার ঋণ। এভাবে একটি দেশ কখনোই উন্নয়ন, শান্তি আর গণতন্ত্রের পথে এগুতে পারে না।

সংসদ সদস্য আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ভুঁইফোঁড় সংগঠন নয়। এটি একটি নৈতিক সংগঠন, যা দেশের মানুষের উন্নয়ন ও নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা থাকলেও ব্যাংকটির ওপর কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রাশেদুল ইসলাম অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেও এ বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই। এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে চোখ-কান খোলা রেখে সজাগ থাকতে হবে। শেরপুরে চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। কোনো রাজনৈতিক দলের প্রতি বিদ্বেষ নয়, বরং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবস্থানই জামায়াতের মূলনীতি।

শেরপুর শহর শাখার আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমীর মাওলানা মো. হাফিজুর রহমান। এছাড়া জেলা মজলিশে শুরার সদস্য ডা. মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আউয়াল, সদর আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা মো. নূরে আলম সিদ্দিকী এবং ডা. মো. হাছানুজ্জামান হাছান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুস সোবহান।

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬