মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ‘আরও উন্নতি’

০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে প্রতিদিন থেরাপি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল সিঙ্গাপুর থেকে এ তথ্য জানিয়েছেন।

সোহেল বলেন, কেবিনে স্যারের চিকিৎসা চলছে। আগের চেয়ে উনার অবস্থা উন্নতির দিকে। প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে। তিনি ডাক্তারদের ফুল কেয়ারে আছেন।

এদিকে, আজ দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। তারা কিছু সময় ছিলেন বলে জানান সোহেল।

উল্লেখ্য, বর্তমানে চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সিঙ্গাপুরে অবস্থান করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি কয়েক দিন আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারির সময়ে মির্জা আব্বাস অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৩ মার্চ তার মস্তিষ্কে দুইবার অস্ত্রোপচার করা হয়। পৌনে ৪ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে ছিলেন দুইদিন। এরপর এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। 

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬